মুলাদী গাছুয়া আ: কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুমন রাড়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী চরকালেখান ইউনিয়নে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (০২ অক্টোবর) বিকেল ৫টায় বিদ্যালয় মিলনায়তনে কমিটির সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদের নির্বাচন সম্পন্ন হয়। এতে মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দীন, দৈনিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক মো: শাহিন হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন প্রমুখ।

নির্বাচন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন সুমনকে শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আলমগীর হোসেন সুমন বিদ্যালয়ের শিক্ষক, কমিটির সদস্য এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষারমান উন্নয়নে কাজ করার ঘোষণা দেন।