মুলাদী তেরচর কদমিয়া মাদরাসা-এতিম খানায় বই বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
মাদ্রাসা শিক্ষাকে যুগ-উপযোগী করে গড়ে তোলার লক্ষে মুলাদী পৌর সভার ৪নং ওয়ার্ডের থানা সড়কে তেরচর কদমিয়া নুরানী হাফেজী মাদ্রসা ও এতিম খানার ২০২১ ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে ক্লাস শুরুর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে কদমিয়া মাদ্রসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আঃ বারীর সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুলাদী উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব আঃ সালাম, সাধারন সম্পাদক মেহেদী মাসুদ, মাদ্রসার সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জাকির হোসেন, হাফেজ ক্বারী সাইদুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মিসবাহ।