মুলাদী নব-নির্বাচিত চেয়ারম্যানদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা সাংবাদিকদের সাথে মুলাদী উপজেলা নির্বাচনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন খসরু, ভাইস-চেয়ারম্যান ওহিদুজ্জামান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার শোভার সাথে সোমবার (২৪ জুন) বিকালে মুলাদী প্রেসক্লাব শাহজাহান মাহমুদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুলাদী প্রসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া ও মুলাদী বাজার কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান রবিনসহ উপজেলার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন খসরু বলেন, আমি উপজেলার সকল ইউনিয়নে উন্নয়নমুলক কাজ করে যাবো। কোন ইউনিয়নের সাথে বৈষম্যমুলক কাজ করবো না। সমানভাবে উন্নয়নের কাজ করে যাবো। কোন মিথ্যা পরিকল্পণা দিয়ে কাজ করবো না। ইতিমধ্যে আমি ৭০টি রাস্তার প্রোজেক্ট পাশ করিয়েছি। আমরা সবাই মিলে উন্নয়নের কাজ করে যাবো এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।