মুলাদী নাজিরপুর কলেজে শহিদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন স্থাপন

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে ২৩ জানুয়ারী মঙ্গলবার নাজিরপুর ইউনাইটেড কলেজে মহান ভাষা শহীদদের স্মৃতি স্মারক শহীদ মিনারের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) ও কলেজ গভর্ণিং বডির সম্মানিত সভাপতি মোঃ ইমদাদুল হক, কলেজ গভর্ণিং বডির সম্মানিত দাতা সদস্য ফেরদৌসী হক রেবা, অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বদরুল আলম মুকুল, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন, শহীদ মিনার নির্মাণ কমিটির সদস্য আশরাফুল হাসান সুমন, লুলু আল মারজান ও বি এম শহীদুল ইসলাম, ইউনিয়ন যুব লীগ নেতা মোস্তাফিজুর রহমান এবং কলেজের শিক্ষকমন্ডলী।