মুলাদী পৌর আ. লীগের নবগঠিত কমিটি নেতৃবৃন্দের সাহান আরা আব্দুল্লাহ‘র কবর জিয়ারত

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শহীদ জননী মরহুমা সাহান আরা আব্দুল্লাহ‘র কবর জিয়ারত করেছে মুলাদী পৌর আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) আসর বাদ বরিশাল নগরীর মুসলিম গোরস্থানে তার কবর জিয়ারত করেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবদুল বারী, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী।

কবর জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাঢ়ী, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোশাররফ হোসেন খান, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনাল কান্তি মজুমদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, পৌর আওয়ামী লীগ নেতা মো. আলী সিকদার, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আহসান তিলক, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম নান্নু রাঢ়ী, যুবলীগ নেতা মিজান দেওয়ান, ছাত্রলীগ নেতা তানভীর রাঢ়ী, মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক অলিউল্লাহ খান ও মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রসঙ্গত, বুধবার (০২ মার্চ) মুলাদী পৌরসভার আওয়ামী লীগের কমিটি ঘোষণার কাগজ নেতৃবৃন্দের হাতে পৌঁছায়।

এর আগে, গতবছরের ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবদুল বারীর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। করোনাকালীন সময় বিধি নিষেধ থাকায় কমিটি ঘোষণা দিতে বিলম্ব হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক। সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী মুলাদী প্রেসক্লাবের সভাপতি।