মুলাদী পৌর আ. লীগের সভাপতি সিপু খান, সম্পাদক সুমন রাড়ী

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু ও মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী সাধারণ সম্পাদক হয়েছে। বুধবার (০২ মার্চ) দুপুর ২টায় কমিটি ঘোষণার এ কাগজ তাদের হাতে পৌঁছায়।

জানা গেছে, গতবছরের ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবদুল বারীর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে অনতিবিলম্বে পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের নিকট পেশ করার কথা জানিয়েছে। করোনাকালীন সময় বিধি নিষেধ থাকায় কমিটি ঘোষণা দিতে বিলম্ব হয়েছিল।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পদক।  আর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী মুলাদী প্রেসক্লাবের সভাপতি।