মুলাদী ফুটবল ক্লাব একাডেমি চ্যাম্পিয়ন, হিজলা উপজেলা একাদশ রানার্স আপ

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) মুলাদী সরকারী কলেজ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ খেলায় ৪টি দল অংশ গ্রহণ করেন। মুলাদী ফুটবল ক্লাব একাডেমি, মুলাদী ৩নং ওয়ার্ড একাদশ, মুলাদী ২নং ওয়ার্ড একাদশ ও হিজলা উপজেলা একাদশ। মুলাদী ফুটবল ক্লাব একাডেমি হিজলা উপজেলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং হিজলা উপজেলা একাদশ রানার্স আপ হয়।

মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ হোসাইনীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

ফুটবল প্রতিযোগিতায় মুলাদীর তিনটি দল ও হিজলা উপজেলার একটি দল অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বরিশালের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে ছেলেরা মোবাইল আসক্তিসহ অন্যান্য নেশা থেকে নিজেদের দূরে রাখবে।

প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে ও এসব কথা উঠে আসে। ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়নে সার্বিক সহায়তা করেন মুলাদী উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জিয়াউল আহসান খান। ফুটবল প্রতিযোগিতা সর্বোচ্চ গোলদাতা মুলাদী উপজেলার আশিক এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় হৃদয় চৌকিদার।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।