মুলাদী ফেয়ার ক্লিনিকে একই মায়ের ৩টি বাবুর নরমাল জন্ম গ্রহণ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত মুলাদী ফেয়ার ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে একই মায়ের একসাথে তিনটি বাবু জন্ম গ্রহণ করে।

ক্লিনিক সূত্রে জানাযায় শনিবার (২০ জানুয়ারি) রাত ১১টায় হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের সুমন মাতুব্বরের স্ত্রী মোসাঃ মনিরা ব্যাথা নিয়ে ভর্তি হলে কিছুক্ষণের মধ্যে ৩টি সন্তান প্রসাব করে। ২টি মেয়ে ও ১টি ছেলে।

সার্বিক তত্ত্বাবধান ছিলেন মুলাদী ফেয়ার ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল হুমায়ুন, সিস্টার মারজিয়া, বিথী, রাহিমা ও সিমা।

ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজিবুর রহমান বলেন, ২০০৮ সালে মুলাদী ফেয়ার ক্লিনিক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মুলাদী, হিজলা ও কাজিরহাট থানার লোকজনদের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। সিজারের চাইতে আমরা নরমাল ডেইলিভারীর প্রধান্য বেশী দিয়ে থাকি। মহিলাদের সু-চিকিৎসার জন্য প্রতিদিন মহিলা বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার চেম্বার করেন।

এই প্রথম মুলাদী ফেয়ার ক্লিনিকে একই মায়ের এক সাথে ৩টি সন্তান নরমাল জন্ম গ্রহণ করে। ক্লিনিক কর্তৃপক্ষ এ সফলতার জন্য সকলকে মিষ্ঠি মুখ করিয়াছেন। বাবুদের দেখার জন্য সকাল থেকেই ক্লিনিকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমে। মা ও বাবুরা এখন পর্যন্ত সুস্থ্য রয়েছেন। তাদের সুস্থ্যতার জন্য দোয়া করবেন।