মুলাদী মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মুলাদী মডেল মাদ্রাসার ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসার চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক এইচ,এম, সোলায়মান বিন নুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম। তিনি পৌর শহরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা এ মাদরাসাটিতে পড়া লেখার গুনগত মান ভালো হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এ ছাড়াও তিনি উপস্থিত অবিভাবকদের এ মাদ্রাসায় তাদের ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আল মাহমুদ, মোঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহীম মোল্লা, হাফেজ মোঃ হাবিবুল্লাহ্, মাদ্রাসা শিক্ষক আবু বক্কার, হাফেজ মোঃ তাহমিদুল ইসলাম। এ সময় মাদ্রাসায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীর অবিভাবক, মাদ্রাসা শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।