মুলাদী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার মুলাদী পৌরসভার অন্তর্গত মুলাদী থানা সংলগ্ন মুলাদী মহিলা কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান শনিবার (১২ আগস্ট) বেলা ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জব্বার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক অতিরিক্ত সচিব এনডিসি মোঃ আবুল কালাম খান ও বিশেষ অতিথি ছিলেন চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান।

কলেজের বাংলা প্রভাষক মু. দিদারুল আহসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী মোসাঃ হাবিবা, বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে সামিয়া সারা, কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ ইবরাহীম (এম.এ)। খুলনা তানজীমুল উম্মাহ সাবেক অধ্যক্ষ কে,এম,ওয়াদুদ, ঢাকা আত তাহযীব ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ ইব্রাহীম, আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব ইব্রাহীম হোসেন খান ও লেফটেল্যান্ট ইউসুফ আব্দুল্লাহ তন্ময়, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, আঃ কাদের মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ নাসির উদ্দিন ও মহিলা কলেজের প্রভাষক রাবেয়া জাফরিন।

বক্তারা বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০২০, ২০২১ ও ২০২২ সালে এ+সহ শতভাগ শিক্ষার্থী পাশ করা সত্ত্বেও ১০ বছরেও কলেজটি এমপিওভুক্ত হয়নি। এ বছর ৭১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। কলেজটি তারাতারি এমপিওভুক্ত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সু-দৃষ্টি কামনা করছেন।