মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ৩টায় বিদ্যালয়ের হল রুমে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ আলী আজম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সাবেক অধ্যক্ষ, সংগঠনের উপদেষ্টাও শিশু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ জাহিদ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মুলাদী সরকারি মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন হাওলাদার, মুলাদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন, উদ্যোক্তা ইব্রাহিম খান, এ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য একে আজাজ (কালাম খান), মোঃ দিদারুল আহসান খান, মোঃ মেহেদি হাসান মাসুদ হাওলাদার, মাঈনুল হোসেন, মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শিক্ষক কে এম মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা নাসিম হাওলাদার, বিএনপি নেতা বেল্লাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।