মুলাদী সরকারী কলেজের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী সরকারী কলেজের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ মার্চ বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো।

মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

বিশেষ অতিথি ছিলেন মুলাদী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ বারী, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সুবজ কাজী, মুলাদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশিদ খান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান হাওলাদার।

অনুষ্ঠানে কলেজের প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী, ৭১জন শিক্ষক কর্মচারী ও হাজার হাজার দর্শকদের পদ চারণায় মুখরিত ছিল কলেজ মাঠটি। মাঠটির চারিদিক ঘেরা ছিল আনন্দ মুখরিত পরিবেশ। বহুবছর পর মুলাদী সদরে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকল দর্শকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ আর উল্লাসে ছিল ভরপুর। বহু বছর পরে এমন একটি সুন্দর পরিবেশে কলেজটিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক ও ক্রীড়া বাস্তবায়ন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ছাত্র, ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

দিন ব্যাপি সার্বিক সহযোগিতায় ছিলেন মুলাদী সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ইকবাল হোসেন, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আহসান খান, মুলাদী সরকারী কলেজের প্রভাষক বশির আহম্মেদ, কলেজের প্রভাষক এহতে শামউল হক শিপু, উপজেলা ছাত্র লীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল ও পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদারসহ কলেজ ছাত্র/ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শুরুর ৩দিন আগ থেকেই কলেজ ও মাঠ সাজিয়ে ছিলো বিভিন্ন রংয়ের কাপড় আর ফুল দিয়ে। কোরআন তেলোয়াত, গীতাপাঠ, জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, পায়রা অবমুক্তি ও বিভিন্ন দলের কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের সম্মান প্রদর্শনসহ ছিল বিভিন্ন খেলার আয়োজন।

অনুষ্ঠানের মাঝে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছোয়া প্রধানমন্ত্রী সেজে হাত নেড়ে নেড়ে মাঠ ঘুরে দর্শকদের অভিনন্দন জানাচ্ছেন তখনই প্রধান অতিথির আগমন আর জয়বাংলার শ্লোগানে মুখরিত হয়ে উঠে কলেজ প্রাঙ্গনটি। অপরদিকে কলেজের ছাত্র মিরাজ হোসেন তার দলবল নিয়ে নেচে নেচে দর্শকদের নয়ন শিতল করে ছিলো এ প্রচন্ড গরমের মধ্যে। সন্ধ্যার পরে কলেজ মাঠে বিশাল মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের সাংস্কৃতিকমনা ছাত্র-ছাত্রী, স্থানীয় শিল্পীবৃন্দ ও বরিশাল থেকে আগত শিল্পীবৃন্দের গান আর নৃত্যের তালে মাঠের দর্শকদের মাতিয়ে রেখেছিল।