মুলাদী সরকারী কলেজ যুব ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে আলোচনা সভা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ২৮ জানুয়ারী রবিবার সকাল ১১টায় কলেজ হল রুমে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে ছাত্র-যুব সমাজের ভূমিকা এবং স্বেচ্ছাসেবী রক্তদাতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা যুব ব্লাড ডোনার ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোঃ রিয়াজুল ইসলামে কুরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

যুব ব্লাড ডোনার ক্লাবের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন।

যুব ব্লাড ডোনার ক্লাবের স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুমন চৌকিদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শরীফ রায়হান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, মুলাদী সরকারি কলেজের বাংলা প্রভাষক মোঃ হাফিজ আহমেদ, মুলাদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান, মুলাদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান তালুকদার ও মুলাদী ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজিবুর রহমান ভূঁইয়া, মুলাদী সরকারী কলেজের ছাত্রলীগ নেতা আসিফ চৌকিদার, যুব ব্লাড ডোনার ক্লাবের ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন হাওলাদার, যুব ব্লাড ডোনার ক্লাবের নির্বাহী কমিটির সভাপতি গিয়াস চৌদিকার ও যুব ব্লাড ডোনার ক্লাবের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাবিল হাওলাদার,।

উপস্থিত ছিলেন, যুব ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মোঃ রেজাউল করিম মুন্সী, মুলাদী সরকারি কলেজের মার্কেটিং প্রভাষক ফারুক আহম্মেদ, মুলাদী সরকারি কলেজের গণিত প্রভাষক মির্জা মোঃ সরোয়ার আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন যুব ব্লাড ডোনার ক্লাবের স্থায়ী কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ রিয়াজুল ইসলাম।