মেহেন্দীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

রূপালী ডেস্ক।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের মেহেন্দীগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাওলাদার মো. মনিরুজ্জামান শিমু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

মনিরুজ্জামান শিমু বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।