যারা সন্ত্রাসকে পছন্দ করে তারাই র‌্যাবের বিরুদ্ধে অপপ্রচার করে: পররাষ্ট্রমন্ত্রী

শামীম তালুকদার, সুনামগঞ্জ।।
পররাষ্ট্রমন্ত্রী ডা. আব্দুল মোমেন বলেছেন, আমাদের র‌্যাব কাজে কর্মে অত্যন্ত দক্ষ। খুব ইফেক্টিভ, ভ্যারি ইফেশিয়ান্ট এবং তারা করাপ্ট নয়। এজন্যই তারা জনগণের আস্থা অর্জন করে সক্ষম হয়েছে। আমাদের দেশের সন্ত্রাসী কর্মকান্ড তাদের কারণেই কমে গেছে। গত কয়েকবছরে দেশে হলি-আর্টিজেনের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। স্বয়ং ইউএস স্ট্যাট ডিপাটেমেন্ট সেটা শিকার করেছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর ছয়হারা ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয়, শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কিছু লোক যারা আইন শৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে তারাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ র‌্যাব তাদের বিরুদ্ধে কাজ করে। এটা খুবই দুঃখজনক।

আমরা হয়তো ঠিক মতো তাদের জানাতে পারিনি। কারণ অনেকে একতরফা তথ্য পেয়েছে। যারা ওদেরকে পছন্দ করে না। সব দেশেই ল এন্ড ফোস বিং এজেন্সিতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। আগে বেশি ছিলো এখন খুব কম হয়েছে। যখনই একটা মৃত্যু হয় তখন জুডিশিয়াল প্রসেজে সেটির তদন্ত হয়।

তিনি আরো বলেন, দুটি ক্ষেত্রে র‌্যাব অন্যায় করেছিলো সেগুলোর জুডিশিয়াল প্রসেজে বিচার হয়েছে। ওদের শাস্তিও হয়। আর এই র‌্যাব তৈরি করেছে আমেরিকান ও বৃটিশরা। তারা প্রশিক্ষণ দিয়েছে। ইউএসএ তাদের শিখিয়েছে তাদের রুলস এন্ড এনগেজমেন্ট। কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারগেশন। এগুলো সব কিছু শিখিয়েছে আমেরিকা।

তাদের যদি রুলস অব অ্যাগেজমেন্টে কোনো কিছু দুর্বলতা থাকে, কোনো উইকন্যাস থাকে, এই রুলস অব অ্যাগেজমেন্টে যদি কোনো হিউম্যান্ট রাইট ভায়ারেট হয়, অবশ্যই সেখানে নতুন করে ট্রেনিং হবে। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের উপর হঠাৎ করে এই যে সেংশনগুলো দেয়া হয়েছে সেটা কিন্তু খুব জাস্টিফাইজ না। ওরা বলেছে যে গত ১০ বছরে ছয়শত জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতিবছর একলক্ষ মিসিং হয়। তো এর দায়দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয় পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে। আর এসব তথ্য যাচাই বাচাই না করে বড় বড় বিদেশী লোক না জেনে অভিযোগ করে। যারা অভিযোগ করেছে আমি তাদের আহবান জানাই আসেন, দেখেন, লোকজনের সাথে কথা বলেন, সত্য ঘটনা উদ্বঘাটন করেন। তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন।

এসময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সহধর্মিণী, যুক্তরাজ্যের ব্যবসা, পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সুনামগঞ্জ সিলেটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্য প্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিল্লুর হোসাইন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।