রক্তাক্ত জুলাই মাস শহীদ আবু সাঈদ

রক্তাক্ত জুলাই মাস শহীদ আবু সাঈদ
ইসরাত জাহান

তুমি বীর, তুমি দূর্জয়, তুমি বাজ্ঞালি, তুমি সাহসী
তুমি সেই বীর আদর্শ সন্তান,
যে দেশমাতৃকার জন্য জীবন দিয়েছো।

তোমার এই নৃশংস হত্যাকান্ড আজও কিছু লোককে স্ফূর্তি দেয়।
তোমার মত স্বার্থত্যাগী সাঈদকে আমরা চাই।
তোমার মত মেধাবীকে সম্মান দেয়া যায়,
যার জন্য গোটা ছাত্রসমাজ জাগরিত।
তাই রক্তাক্ত জুলাই মাস
ভুলি কেমন করে?

কত শত মেধাবী ভাই বোনের প্রাণ গেল অকালে ঝরে।

কি অপরাধ ছিল মেধাবী তরুণদের?
যারা স্বপ্ন দেখে বাংলার মাটি, বাংলার নদী, বাংলার আকাশের স্বাধীনতা-
তারা কেন বুলেট খাইলো?
চাইলো তো শুধু অধিকার আর তো কিছু নয়।
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, নিরন্তর ভালবাসা