রূপালী বার্তার নিউজ আপডেট গ্রাহকদের মোবাইলে জানাবে রবি/এয়ারটেল

তথ্য-প্রযুক্তি।।
*213*19500# ডায়েল করলেই নিয়মিত নিউজ আপটেড পাবেন রবি/এয়ারটেল গ্রাহকরা। তাছাড়া সকল ব্রেকিং নিউজ এবং নামাজ রোজার সময় সূচীও গ্রাহকদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই মর্মে রবি এবং রূপালী বার্তার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেলে রূপালী বার্তা কার্যালয়ে এই চুক্তি সম্পাদন হয়। এ সময় রূপালী বার্তা ডটকমের নির্বাহী সম্পাদক মো. সাইফউদ্দিন মিলন এবং বিডি এ্যাপস রবি আজিয়াটা লিঃ এর কমিউনিটি ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ (বরিশাল ডিভিশন) মোঃ আশিকুর রহমান আশিক স্বাক্ষর করেন। এছাড়াও উপস্থিত ছিলেন রূপালী বার্তার বার্তা সম্পাদক মো. জাকিরুল আহসান।

যে কোন রবি / এয়ারটেল গ্রাহক তার মোবাইল থেকে START rupalibarta লিখে 21213 নাম্বারে এসএমএস পাঠিয়ে এই সার্ভিস চালু করতে পারবেন। আবার বন্ধ করতে STOP rupalibarta লিখে 21213 নাম্বারে এসএমএস দিলেই সার্ভিস বন্ধ হবে।

তাছাড়া খুব সহজে সার্ভিসটি চালু করতে *213*19500# ডায়েল করলেই হয়ে যাবে। সাময়িক সময় কিংবা স্থায়ী ভাবে অফলাইনে বা ইন্টারনেটের বাইরে থাকা গ্রাহকদের সুবিধার জন্য এই সেবা চালু করলো রূপালী বার্তা।

রূপালী বার্তার সকল কলাকুশলী, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মোবাইলে সার্ভিসটি চালু করা ও পরিচিত জনদের উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।