লাঞ্চের পর প্রথম বলেই আউট সাকিব

স্পোর্টস ডেস্ক।।
লাঞ্চ বিরতিতে সাকিবের মনে কি ছিল তা হয়তো তিনিই জানেন, হয়তো এমন কিছু করবেন তা পরিকল্পনা করেই এসেছেন। বিরতির পর প্রথম বলেই চড়াও হতে গেলেন বাংলাদেশ অধিনায়ক। ফলাফল প্রথম বলেই উইকেট বিলিয়ে দিলেন সাকিব। উমেশ যাদবের বলে উড়াতে গিয়ে পূজারার হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ১৩ রানে ফিরেছেন সাকিব। তার বিদায়ে ভাঙল ৪৩ রানের জুটি।

৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৭ রানে আছেন মুশফিক ও ২৭ রানে মুমিনুল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সাবলীল শুরু করে টাইগাররা। শান্ত-জাকির দেখেশুনেই খেলছিলেন। তবে প্রথম ঘণ্টায় উইকেট না হারানো স্বাগতিকরা মোমেন্টাম ধরে রাখতে পারেনি। দলীয় ৩৯ রানে উনাদকাটের বলে রাহুলের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন জাকির হোসেন। আগের টেস্টের সেঞ্চুরিয়ান এবার ফিরেছেন মাত্র ১৫ রানে। চার বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪)। সেখান থেকে প্রথম সেশনের বাকি সময় সাকিব আল হাসান-মুমিনুল হকের ব্যাটে পার করে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।