সহকারি শিক্ষকের ১৩৭৯ পদ শূন্য, শিক্ষা কার্যক্রম ব্যাহত

অনলাইন ডেস্ক।।
সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১ হাজার ৩৭৯টি পদ শূন্য রয়েছে। সর্বোচ্চ ৬৪৩টি শুন্যপদ রয়েছে সুনামগঞ্জ জেলায়। পদ শূন্যতার কারণে এসব বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জানা গেছে, সিলেট বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মোট পদের সংখ্যা ২৪ হাজার ৩৬৩টি। এর মধ্যে বর্তমানে ২২ হাজার ৯৮৪ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। শূন্য রয়েছে ১ হাজার ৩৭৯টি।

সিলেট জেলায় সহকারী শিক্ষকের মোট পদের সংখ্যা ৭ হাজার ৫৩২টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৭ হাজার ১৭৭ জন সহকারী শিক্ষক। এ জেলায় শূন্য পদের সংখ্যা ৩৫৫টি। সিলেট সদর উপজেলায় ১২টি, দক্ষিণ সুরমা উপজেলায় ৫টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১টি, বালাগঞ্জ উপজেলায় ৫৭টি, বিশ্বনাথ উপজেলায় ১১টি, ওসমানীনগর উপজেলায় ২৪টি, জকিগঞ্জ উপজেলায় ৭১টি, কানাইঘাট উপজেলায় ২৭টি, বিয়ানীবাজার উপজেলায় ৩১টি, গোলাপগঞ্জ উপজেলায় ২১টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ২৯টি, গোয়াইনঘাট উপজেলায় ৬৬টি এবং জৈন্তাপুর উপজেলায় সহকারী শিক্ষকের ৬টি পদ শূন্য রয়েছে।
সুনামগঞ্জ জেলায় সহকারী শিক্ষকের মোট পদের সংখ্যা ৬ হাজার ৭২১ টি। বর্তমানে ৬ হাজার ৭৮ জন সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। জেলায় সহকারী শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৬৪৩টি। সুনামগঞ্জ সদর উপজেলায় ৬৮টি, দোয়ারাবাজার উপজেলায় ৪১টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ২৬টি, ছাতক উপজেলায় ৯০টি, তাহিরপুর উপজেলায় ৮২টি, জামালগঞ্জ উপজেলায় ৫২টি, ধর্মপাশা উপজেলায় ৯৪টি, শাল্লা উপজেলায় ৬৫টি, দিরাই উপজেলায় ৪৩টি, জগন্নাথপুর উপজেলায় ৩৬টি ও শান্তিগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষকের ৫৬টি পদ শূন্য।

মৌলভীবাজার জেলায় সহকারী শিক্ষকের মোট পদের সংখ্যা ৫ হাজার ৪টি। বর্তমানে কর্মরত রয়েছেন ৪ হাজার ৮১৮ জন সহকারী শিক্ষক। শূন্য পদের সংখ্যা ১৮৬ টি। মৌলভীবাজার সদর উপজেলায় ১৮টি, রাজনগর উপজেলায় ৩২টি, বড়লেখা উপজেলায় ৩০টি, জুড়ী উপজেলায় ২১টি, কুলাউড়া উপজেলায় ৪৬টি, শ্রীমঙ্গল উপজেলায় ১৭টি এবং কমলগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষকের ২২টি পদ শূন্য রয়েছে।

হবিগঞ্জ জেলায় সহকারী শিক্ষকের মোট পদের সংখ্যা ৫ হাজার ১০৬ টি। বর্তমানে কর্মরত সহকারী শিক্ষকের সংখ্যা ৪ হাজার ৯১১ জন। শূন্য পদের সংখ্যা ১৯৫টি। হবিগঞ্জ সদর উপজেলায় ১২টি, নবীগঞ্জ উপজেলায় ৪৩টি, লাখাই উপজেলায় ১৪টি, বানিয়াচং উপজেলায় ১৯টি, আজমিরীগঞ্জ উপজেলায় ২৮টি, মাধবপুর উপজেলায় ১৬টি, চুনারুঘাট উপজেলায় ২৭টি ও বাহুবল উপজেলায় সহকারী শিক্ষকের ৩৬টি পদ শুন্য রয়েছে।

প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন জানিয়েছেন, অবসর ও বদলি জনিত কারণে অনেক পদ শূন্য হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নতুন নিয়োগের পর শিক্ষক সংকট থাকবে না। পড়ালেখার মান যাতে ঠিক থাকে ; এজন্য আমাদের নজরদারি আছে। পাশাপাশি শিক্ষকদেরকেও নানা প্রশিক্ষণও দেয়া হচ্ছে।