সাংবাদিক অপূর্বের ওপর হামলার প্রতিবাদে মুলাদীতে মানববন্ধন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের মুলাদী প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ মুলাদী রেইন্ট্রি তলা সদর রোড শনিবার (০৪ জুন) সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, সহ-সভাপতি কে, এম মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, সাংবাদিক নেতা সেলিম চৌকিদার, রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মল্লিক, তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক রেজা হাওলাদার, শামিম সরদার, অভি ও জাবেদ রাড়ী প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, অপূর্ব অপুর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। আমরা যেকোন ভয়ভীতিকে উপেক্ষা করে সত্যকথা লিখে ও বলে যাবো। আমরা সত্যের পক্ষে আছি ও থাকবো।