সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

গণমাধ্যম ডেস্ক।।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব এর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।

এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।