সাগরে প্রচুর ইলিশ, তবুও মাছ ধরা ট্রলার ঘাটে

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
সাগরে ধরা পরছে প্রচুর রূপালী ইলিশ। জাল ফেললেই ইলিশ পাচ্ছে জেলেরা। মৎস্য সংশ্লিষ্ট সকলে মুখে ফুটছে হাসির ঝিলিক। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিলো উপকূলের মাছের মোকামগুলোতে। ঠিক সেই মুহুর্তেই বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তাবে টিকতে না পেরে গত শুক্রবার সকাল থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর ও মহিপুরে খাপড়াভাঙ্গা নদীর দুই তীরে নিরাপদ প্রোতাশ্রয় নিয়েছে কয়েক হাজার মাছ ধরা ট্রলার।

স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় জেলেরা। এরপর সাগর বক্ষে জাল পাতে তারা। দেখা মেলে কাঙ্খিত সেই রুপালি ইলিশ। কিন্তু লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় মরার উপড় খারার ঘাঁ হয়ে দাড়িয়েছে। ঢেউয়ের তান্ডব সইতে না পেরে ইতোমধ্যে হাজারো ট্রলার আন্ধারমানিক, রাবনাবাদ, সোনাতলা নদীসহ বিভিন্ন পয়েন্টে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, পূর্ব মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভ‚ত হতে পারে। যার জন্য পায়রা সমুদ্র বন্দর সমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপক‚লেরর কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে

সাগর থেকে ফিরে আসা ট্রলারের মাঝি ইউনুচ মিয়া জানান, মাত্র কয়েকদিন ধরে জালে ইলিশের দেখা মিলেছে। হঠাৎ করে সাগর রুদ্রমুর্তি ধারণ করেছে। অস্বাভাবিক ঢেউয়ের তান্ডব টিকতে না পারায় মাছ শিকার বন্ধ করে ট্রলার নিয়ে তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে তারা।

আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, বর্তমানে সাগর চরম উত্তাল থাকায় হাজার হাজার মাছ ধরা ট্রলার মহিপুর ও আলীপুর ঘাটে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।