সাবেক এমপি গোলাম মাওলা রনির বাস ভবন উচ্ছেদ

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী।।
গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে পটুয়াখালী -৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সাংসদ সদস্য ও বিশিষ্ট কলামিষ্ট গোলাম মাওলা রনি সরকারী সম্পত্তিতে দ্বিতল ভবন নির্মান করায় মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উচ্ছেদ অভিযান চালিয়েছে পটুয়াখালীর জেলা প্রসাশন।

জানা গেছে, গোলাম মাওলা রনির স্থাপনটি ৫শতাংশ জমির উপর হলেও ২শতাংশ জমি ৪জনার নামে লিস নেয়া হয় যা ২০০৮ সালে দ্বিতল ভবন নির্মান করা হয় এবং ২০১৯সাল পর্যন্ত ডিসিআর কাটা ছিল।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোলাম মাওলা রনি উলানিয়া বাজারে চান্দি ভিটার এক বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধ ভাবে ও লিসের শর্ত ভঙ্গ করে পাকা স্থাপনা সহ দ্বিতল ভবন নির্মান করে বসবাস করে আসছে। সরকারী জমি থেকে সাবেক এই সংসদ সদস্যে স্থাপনা সরিয়ে নিতে একাধিক বার নোটিশ করা হলেও তিনি তা সরিয়ে নেয়নি। এর প্রেক্ষিতে মঙ্গলবার পটুয়াখালীর জেলা প্রসাশন এ উচ্ছেদ অভিযান চালায়।

সাবেক সংসদগোলাম মাওলা রনি বলেন, এটা মূলত আমার বাবার বাড়ি ১৯৬০সাল থেকে আমরা এখানে বসবাস করে আসছি। এ বিষয়ে মহামান্য হাইকোর্ট একটি রিট দাখিল করা হয়েছে। রিট নং ৭৫৪১/২০২২। এর পরও প্রশাসন কিভাবে আমার বাড়ি ঘর উচ্ছেদ করছে তা আমি জানি না। আগামী কাল আমি আদালতে বিষয়টি অবহিত করবো।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিষ কুমার জানান, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এখানে বিশেষ কোন ব্যক্তির স্থাপনা নয় উলানিয়া বাজারে ১৫ থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৩০শতক সরকারী খাস জমি দখল মুক্ত হয়েছে।