সিত্রাংয়ের তান্ডব গৌরনদীতে ক্ষতিগ্রস্ত সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
ঘূর্নিঝড় সিত্রাংয়ের তান্ডবে বরিশালের গৌরনদী উপজেলার গ্রামীণ পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা অতিদ্রুত ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের দাবী জানিয়েছেন।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান জানান, ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপজেলার গ্রামীণ এলাকার ৩০ কিলোমিটার পাকাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে একাধিক সড়ক ধ্বসে পরায় যান চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে জেলায় তালিকা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে মেরামত কাজ শুরু করা হবে।