সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর তনং ওয়ার্ডের পুরান পাড়ায় অবস্থিত সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. আক্তারুজ্জামান। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পরিদর্শনে আসেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুর রহমান। অতিথিদের ফুলেল শুভেচছা জানান সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন এর পরিচালক মো. জিয়াউল হাসান ও সহকারি পরিচালক জাকিরুল আহসান।

পরিদর্শনকালে তিনি সুপ্তবিকাশ কিন্ডারগার্টেন এর শিক্ষার মান ও পরিবেশের ভুয়সী প্রশংসা করেন।