সৃজিত-মিথিলার ঘরে ‘কাঁচা বাদাম’!

বিনোদন ডেস্ক।।
পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানে বুঁদ হয়ে আছে ভারতবর্ষ। শুধু ভারতীয়ই নয়, এতে নেচেছেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গানের সঙ্গে নাচটির দেখা মিললো এবার নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী মিথিলার বেডরুমে! না, তারা সরাসরি সম্পৃক্ত নন। নেচেছে মিথিলার ছোট্ট মেয়ে আইরা।

মেয়ের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। কালো সোয়েটারের সাথে গোলাপি প্যান্ট, পায়ে মোজা-এতেই মাত করে দিলো ছোট্ট আইরা। আর সেখানে এসেছে দর্শকদের বাহবাও।

২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। তার আগে থেকেই আইরার সঙ্গে এক দুর্দান্ত বন্ধুত্ব সৃজিতের। এখন বেশিরভাগ সময়টা আইরা কাটায় কলকাতাতেই। সেখানকার স্কুলে ভর্তি সে। মাঝে মধ্যে ঢাকায় আসে বাবা তাহসান রহমান খানের কাছে।

অন্যদিকে, মিথিলাও কলকাতাতে ব্যস্ত। রাজর্ষি দে’র ‘মায়া’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেকও করে ফেলেছেন তিনি। শুটিংও শেষ। এছাড়াও পরিচালক রিঙ্গোর পরবর্তী ছবি ‘আ রিভার ইন হ্যাভেন’-এ দেখা যাবে মিথিলাকে। এতে আরও রয়েছেন শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রী যুক্ত হলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর সিজন দুই-এ।

https://www.instagram.com/tv/CZ1TjeejosF/?utm_source=ig_web_button_share_sheet

সূত্র-হিন্দুস্তান টাইমস।