সেতু স্থানান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদে দশমিনায় বিক্ষোভ

দশমিনা প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর দশমিনায় বরাদ্দকৃত সেতু স্থানান্তর করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের অর্ধশতাধিক মানুষ প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

এসময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দিন, হাফিজি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কাইয়ুম গাজি ও ইয়াকুব আলীসহ আরো অনেকে। বক্তব্যে বলেন, দক্ষিন আদমপুর খান বাড়ির সামনে বরাদ্দকৃত সেতু স্থানান্তর করার ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। আমরা এখানেই ব্রীজ নির্মানের দাবী জানাই।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর উপজেলার বাঁশবাড়িয়া ও বহরমপুর এলাকাবাসী দক্ষিন দাসপাড়া নতুন বাজার চৌমহনিতে সেতু নির্মানের দাবীতে মানবন্ধন করেছেন।