স্বরূপকাঠিতে গরু – ছাগল দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

স্বরূপকাঠি প্রতিনিধি, পিরোজপু।।
স্বরূপকাঠিতে গরু, ছাগল, হাস, মুরগী ও ঘর দেওয়ার নাম করে একটি প্রতারক চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদার আপল্যান্ড কিপ ট্রাইয়েল ইনিটিয়েটিভ সোসাইটি নামের একটি সংস্থার নামে নারী আত্ম কর্মসংস্থান প্রকল্প নাম দিয়ে গ্রামের সহজ সরল মহিলাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ জানিয়েছেন। টাকা নেওয়ার দুটি রসিদের কপিও তিনি দিয়েছেন। রসিদের লেখা ছাত্রীর নাম নাসিমা, স্বামী আবুল কালাম পর্যন্ত বুঝাযায়। ঠিকানা ও অন্যান্য লেখা দেখে বুঝার কোন উপায় নেই। গত ১৮ অক্টোবর পরিদর্শন অফিসার ও ১৯/১০/২৩ বিতরনের তারিখ লেখা রয়েছে। ওই পরিবারের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকার রসিদ দিয়ে ৩ হাজার টাকা নিয়েছে। রসিদে একটি মোবাইল নম্বর দেওয়া আছে (০১৩১৯৬৬৬০০৮) । ওই নম্বরে বার বার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.তাপস কুমার ঘোষ বলেন এ ধরনের কোন প্রকল্প আছে বলে কোন দফতরের জানানেই। এটা শুধুই প্রতারনা। বিষয়টি ইউএনও মহোদয়সহ উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এলাকায় আমাদের কর্মীদের মাধ্যমে মানুষদেরকে সচেতন করিতেছি।