হাশর হবে ধুয়া

হাশর হবে ধুয়া
-তৌহিদুল ইসলাম নয়ন

রান্নাটা আজ হয়নি ভালো
রেগেই আগুন বৌ,
মায়ের রান্নায় খুত ধরেছি
রাগ করেনি কেউ।

বৌ বলছে, ভাল-লাগেনা
নিজে রেধে খাও,
মা বলছে যাসনে খোকা
আর দু-নালা নাও।

মায়ের কাছে গিয়ে দেখি
খাবার রেখে পাশে,
তিন থালাতে ভাত বেড়েছে
আমার ডাকে কাছে।

আমি জিগাই, বাবা ও তুমি
অন্য লোকটা কে?
তোর জন্যই ভাত বেড়েছি
আয় নে খেয়ে নে।

প্রতিদিন খাবার রাখি
তুইতো আসিস না,
গরিব খোকা ভাত নিয়ে যায়
আজতো দেখি না।

তোর খাবার ওই গরিব খোকা
যায় খেয়ে যায় রোজ,
খাইয়ে ওকে তোকে খুজি
পাইনা তবু খোজ।

আজ এসেছিস আয় খেয়ে যা
বৌমা কোথায় বাবু?
ওর সাথে আজ রাগ করেছি
ঘর যাবো না কভু।

রাগ করে না, শুধরে যাবে
সামনে হবে মা,
বাচ্চা হলেই বুঝবে সেতো
মায়ের মমতা।

ভাত খেয়েনে তরকারিতো
তেমন করি নি,
ভর্তা সাথে কচুর লতি
খেতে পারবি কি?

দেওনা মাগো যা রেধেছো
তোমার হাতের রান্না,
খুব করেছি অবহেলা
আসছে খুব আজ কান্না।

আচ্ছা মাগো মাফ করে দেও
আমায় দেও গো দুয়া,
তোমার দোয়া না পেলে মা,
হাশর হবে ধুয়া।

চলো এবার কাপর গোছাও
বাবাকে দেও ডাক,
আজকে থেকে থাকবো সাথে
আর রেখো না রাগ।

সবার থেকে শ্রেষ্ঠ হলো
আমার নিজের মা,
মায়ের দিলে কষ্ট দিয়ে
নাজাত পাবো না।