হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

অনলাইন ডেস্ক।।
আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯৬ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দেশটির সাবেক প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী কী ধরনের অসুস্থতায় ভুগছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

এর আগে গত ৯ জানুয়ারি মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।সেখানে একটি সফল অস্ত্রোপচারের পর গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।