হিজলায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি।।
হিজলা উপজেলা বিএনপির কর্মীসভা সফল করার লক্ষ্যে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ২ নং মেমানিয়া ইউনিয়ন টেকের হাট বাজারে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন হাওলাদার।

বক্তব্য রাখেন- মোঃ মেজবাউদ্দিন চৌধুরী অপু, সবেক সাধারণ সম্পাদক হিজলা উপজেলা বিএনপি ও সদস্য বরিশাল উত্তর জেলা, আফসার উদ্দিন হাওলাদার সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি, আলী আহমেদ হাওলাদার সদস্য বরিশাল উত্তর জেলা, নায়েব নাজমুল হক সাবেক সভাপতি হিজলা উপজেলা যুবদল, মোঃ বেলাল জমাদ্দার যুগ্ন আহবায়ক হিজলা উপজেলা বিএনপি, মোঃ আলতাব হোসেন খোকন সাবেক সভাপতি যুবদল হিজলা উপজেলা শাখা, গিয়াস দেওয়ান যুগ্ন আহবায়ক বিএনপির হিজলা উপজেলা, আব্দুল মান্নান খান সাবেক সভাপতি বর্জালিয়া ইউনিয়ন বিএনপি, হেলাল উদ্দিন সরদার সাধারণ সম্পাদক জাসাস হিজলা উপজেলা, জহিরুল হক নবু হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল হিজলা উপজেলা শাখা, মুজিব দেওয়ান সাবে ক যুগ্ন আহবায়ক হিজলা উপজেলা যুবদল মাইনুল হাসান সম্রাট সদস্য সচিব হিজলা উপজেলা ছাত্রদল।

মোঃ হারুন অর রশিদ গাজী, দপ্তর সম্পাদক মেমানিয়া ইউনিয়ন বিএনপি, সাবেক আহ্বায়ক মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল উত্তর জেলা। সালাউদ্দিন চৌককিদার সাবেক ৩ নংওয়ার্ড বিএনপি সভাপতি, ইমান খান ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মোঃ নুরুল 6 নং ওয়ার্ডের সভাপতি, মোঃ সাইফুল ইসলাম সেচ্ছাসেবক দল নেতা মেমানিয়া ইউনিয়ন, মোঃ নাজিম সভাপতি মেমানিয়া ইউনিয়ন ছাত্রদল, আবু বক্কর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন ছাত্রদল।