রূপালী বার্তা পরিবারের সঙ্গে বিডিঅ্যাপস কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক।।
অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তা পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় অ্যাপস্টোর বিডিঅ্যাপস এর কর্মকর্তারা। বুধবার (১৬ মার্চ) বিকেলে রূপালী বার্তার নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় তথ্য প্রযুক্তি ও অনলাইন সংবাদ সেবার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। এছাড়া কিভাবে পাঠকের কাছে আরও দ্রুত পছন্দের খবরটি পৌঁছে দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়। পরে জাতীয় অ্যাপস্টোর বিডিঅ্যাপস ও রূপালী বার্তা পত্রিকার প্রতিদিনের সংবাদ মোবাইলে মুহূর্তের মধ্যে গ্রাহকের নিকট পৌঁছে দেয়ার জন্য একটি যৌথ পদক্ষেপ নিতে একমত পোষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেড এর জেনারেল ম্যানেজার মোঃ সালাহ উদ্দিন, ম্যানেজার অপারেশন রেজওয়ান আরেফিন, বিডিঅ্যাপস বিজনেস এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল।

রবি এবং বিডিঅ্যাপস থেকে আরো উপস্থিত ছিলেন- শাহেদ সাদ উল্লাহ, মোহাম্মদ আরিফ হাসান, ফাতেমা নাশরাহ, মাহমুদা ইসলাম ও বিডিঅ্যাপস বরিশাল অঞ্চলের কমিউনিটি এনগেজমেন্ট পদে নবনিযুক্ত মোঃ আশিকুর রহমান আশিক।

এসময় আরো উপস্থিত রূপালী বার্তার নির্বাহী সম্পাদক মো. সাইফউদ্দিন মিলন, বার্তা সম্পাদক জাকিরুল আহসান, স্টাফ রিপোর্টারসহ অন্যন্য সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।

এর আগে, জাতীয় অ্যাপস্টোর বিডিঅ্যাপস এর আয়োজনে অনুষ্ঠিত হয় বিডিঅ্যাপস বরিশাল গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর অভিজাত হোটেল গ্রান্ড পার্কে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উল্লেখ্য, বিডিঅ্যাপসের ওয়েবসাইটে বর্তমানে ২৫ হাজারের বেশি ডেভেলপারের পাশাপাশি ৫০ হাজারের বেশি অ্যাপ রয়েছে। যার মধ্যে ২০ শতাংশই নারী ডেভেলপার। বিগত বছরে, বিডিঅ্যাপস এই ডিজিটাল যুগে একটি আত্মনির্ভর প্রজন্ম গড়ে তুলতে ডেভেলপারদের মধ্যে ৬৫ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। যে কোনও ব্যক্তি (প্রোগ্রামার এবং নন-প্রোগ্রামার উভয়ই) dev.bdapps.com ওয়েবসাইটের এর মাধ্যমে অ্যাপ্লিকেশন তৈরি এবং প্রকাশের যাত্রা শুরু করতে পারবেন। যে কোনও জিজ্ঞাসা ও সাহায্যের জন্য ডেভেলপার্সরা যে কোন সময় যোগাযোগ করতে পারবেন এই ইমেইল এ [email protected]