মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে নির্বাচিত

মুলাদী প্রতিনিধি (বরিশাল)।।
মুলাদী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ অর্জন করেছে মুলাদী মডেল সরাকারী প্রাথমিক বিদ্যালয়। মুলাদী উপজেলা শিক্ষা অফিসের পর্যালচনায় ২০২৩ সালের উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে নির্বাচিত করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ সফলতার পিছনে, সকল শিক্ষক-শিক্ষিকা, মানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে, আমরা আগামীতে এর ধারাবাহিকতা রক্ষা করতে চাই।