গৌরনদীতে সংঘর্ষ, নারীসহ ৭ আহত ৭

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় গ্রুপের নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে হাসপাতালে বেডে শুয়ে আহত আবু বক্কও রাঢী (৭৫) জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী ইউসুব রাঢী সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। শনিবার বিরোধপুর্ন জমিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ ইউসুব ও তার লোকজন বাঁধা দেয়। এ সময় তর্কবির্তকের এক পর্যায়ে আবু বক্করের উপর হামলা চালায়। তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তার স্ত্রী ফুল মালা বেগম (৬০), পুত্র আরিফ রাঢী (৩২) ও বারেক রাঢীকে (৪০) বেদম মারধর করে জখম করে। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আবু বক্কর রাঢী আরো অভিযোগ করেন, প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাদের ঘায়ের করার লক্ষে সম্পূর্ন সুস্থ্য মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।