নলছিটিতে দীপ্তটিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে উদযাপিত হলো জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন দীপ্তটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় নলছিটি উপজেলা কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক, মানবাধিকার কর্মী, তরুন যুবক, ছাত্র ও সুশীল সমাজের লোকজনকে সংঙ্গে নিয়ে ঝালকাঠি জেলা প্রতিনিধি খালিদ হাসানের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা দীপ্তটিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও সকল কলাকুশলীদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদেরদের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে একটি র‌্যালি বের হয়ে নলছিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং নলছিটি সাব রেজিষ্ট্রী অফিস প্রাঙ্গনে আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।