মুলাদীতে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় পাঠ্য পুস্তক ২০২১ সালের সরকারী বই বিতরণ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব আলী সিকদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজিবী ও বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. মোঃ বখতিয়ার উদ্দিন খান ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কোভিড-১৯ ও দেশের দুর্যোগ মুহুর্ত্বে জানুয়ারী ১ তারিখে ছাত্র-ছাত্রীদের মাঝে বই প্রদান করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরও বলেন দেশের উন্নয়ন ধারা যেভাবে চলমান আছে তাতে আমাদের দেশ উন্নত হতে সময়ের ব্যাপার।

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলী আজগর হাওলাদার, মুলাদী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আশ্রাফ আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য ইদ্রিস হাওলাদার, নুরুল ইসলাম হাওলাদার, সমাজ সেবক ফুয়াদ খান, শরিয়ত উল্লাহ খান, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বাদশা মিয়া, সেকান্দার আলী ফকিরসহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ।