মুলাদী কদমিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলার পৌর সদরের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত তেরচর কদমিয়া হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে নতুন বছরের বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আঃ সালাম মাস্টারের সভাপতিত্বে ও মাদ্রাসার সেক্রেটারী মেহেদী হাসান মাসুদ-এর পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বর্ষিয়াণ রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবদুল বারী। বিশেষ মেহমান ছিলেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান।
প্রধান মেহমান বলেন, ইসলামি শিক্ষার প্রসার, চর্চা ও গুনগতমান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আজ সর্বত্র মানুষ ইসলামি জ্ঞান সম্পর্কে অতীতের যে কোন সময়ের চেয়ে এগিয়ে রয়েছেন। তিনি আরো বলেন, কোভিড-১৯ ও দেশের দুর্যোগ মুহুর্ত্বে বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের মাঝে বই প্রদান করায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওঃ জাকির হোসেন, হাফেজ মাওঃ আবদুল্লাহ, নুরানী শিক্ষক মোঃ সাইয়েদুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্যবৃৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকমন্ডলী।