মঠবাড়িয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর মঠবাড়িয়া শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের ব্যাংকের মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল এ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু, মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামন মিলু, শাখা ব্যবস্থাপক নেয়ামত উল্লাহ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সহকারি শাখা ব্যবস্থাপক রেজয়ান কবীর প্রমূখ।