সরকারিকৃত কলেজের শিক্ষক-কর্মচারির দ্রুত পদ-সৃজন ও অ্যাডহক নিয়োগের দাবি

মো: সাইফউদ্দিন মিলন।।
সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক কর্মচারিদের দ্রুত পদ-সৃজন ও অ্যাডহক নিয়োগের দাবিতে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ- বাসকশিপ এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ফেব্রুয়ারি) বাসকশিপ বরিশাল বিভাগীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাসকশিপ বরিশাল জেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তারা সরকারিকৃত কলেজসমূহের শিক্ষক কর্মচারিদের বর্তমান দূরাবস্থা দূরীকরণে শিক্ষক কর্মচারিদের দ্রুত পদ-সৃজন ও অ্যাডহক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিনিধি সভা শেষে বাসকশিপ এর বরিশাল বিভাগীয় এবং ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়। সভায় বিভাগীয় সভাপতি মোঃ শামসুল আলম ও সাধারণ সম্পাদক অরবিন্দ রায়কে নির্বাচিত করা হয়, সহ সভাপতি মহিদুল মোরশেদ লাভলু বরিশাল, সহ সভাপতি মোঃ নাসির উদ্দীন বরগুনা, সহ সভাপতি আমিরুল ইসলাম পিরোজপুর, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন রায় বরিশাল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঝালকাঠি, যুগ্ন সাধারণ সম্পাদক প্রশান্ত হাওলাদার পিরোজপুর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুলিয়াস ফারুক জুয়েল ভোলা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান বরগুনা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তায়েফ উদ্দীন সুমন পটুয়াখালী, কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক ফকির, আবুবকর সোহেল পিরোজপুর, মোঃ নাসির উদ্দীন টিপু পটুয়াখালী, মোঃ সাইদুজ্জামান মাসুদ বরগুনা, দপ্তর সম্পাদক মোঃ নোমান ইসলাম, প্রচার সম্পাদক মীর কাশেম নির্বাচিত হয়।

ঝালকাঠি জেলা সভাপতি মোঃ শামসুল আলম, সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম নুরুজ্জামান কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম হাওলাদর, প্রচার সম্পাদক মোঃ নাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জিয়া হায়দার নির্বাচিত হন।