মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষক কর্তৃক প্রধান শিক্ষিকাকে লাঞ্চিত করার অভিযোগ

অনলাইন ডেস্ক।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে সহকারী শিক্ষক কর্তৃক প্রধান শিক্ষিকাকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী প্রধান শিক্ষিকা আফরুজা বেগম জানান, মেহেন্দিগঞ্জ উপজেলাধীন ২০১নং কাশিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত ০৩/০৯/২০১৮ খ্রিঃ তারিখে তিনি প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করেন।

তার যোগদানের পরথেকেই দায়িত্ব হস্তান্তর নিয়ে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহাবুব আলম তার সাথে নানারকম তালবাহানা এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্তি থাকিয়া তাকে হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন।

তাকে দায়িত্ব হস্থান্তরের বিষয় নিয়ে সহকারী শিক্ষক মোঃ মাহাবুব আলম বিভিন্ন সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে তার সাথে অসোভন আচরণ এবং অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।

বিষয়টি তিনি সংশ্লিষ্ট দপ্তরে অবগত করলে গত ২২/১১/২০২১ খ্রিঃ তারিখ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে তাকে প্রধান শিক্ষকের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আসেন। এই ঘটনায় সহকারী শিক্ষক মোঃ মাহাবুব আলম তার বিরুদ্ধে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এরই ধারাবাহিকতায় শনিবার(০১ জানুয়ারি) বিদ্যালয়ে সরকারি বই বিতরণের উৎসব থাকায় তিনি যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেন।

এসময় হঠাৎ করে বেলা পৌনে ১২টার সময় সহকারী শিক্ষক মোঃ মাহাবুব আলম বিদ্যালয়ে পৌছে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশি মত বই বিতরণ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে বিশৃংখলা সৃষ্টি করেণ এবং তার অনুমতি ব্যতিত কেন বই বিতরণ শুরু হয়েছে এজন্য প্রকাশ্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেণ এবং বিদ্যালয়ে কেন এসেছি, কি করছি ইত্যাদি অসোভন ভাষা ব্যবহার করে পার্শ্বে থাকা কাঠের চেয়ার তুলে তাকে মারধর করার চেষ্টা করেণ।

এক পর্যায়ে তাকে লাঞ্চিত করেণ এবং বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি-দামকি প্রদান করেণ। এই ঘটনায় প্রধান শিক্ষিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে লিখিত অভিযোগ করেণ এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্ব চেয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেণ।ডায়েরী নং-৬২, তারিখঃ ০২/০১/২০২২ খ্রিঃ।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে, তিনি জানান সহকারী শিক্ষক কর্তৃক প্রধান শিক্ষিকাকে লাঞ্চিত করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।