গৌরনদীর সাউদের খালপাড় নুরাণী মাদ্রাসার উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাউদের খালপাড় নুরাণী মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও নবাগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলহাজ ফরহাদ হোসেন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূনীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ এসএম আব্দুর রব, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক ও মাদ্রাসার পরিচালক আলহাজ মোঃ মোক্তার হোসেন সরদার, আব্দুল বারেক মাঝি, মাহবুব আলম সোনা বেপারী, ফরহাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে মাদ্রাসার উদ্ধোধন করা হয়। শেষে নবাগত ৬৪ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।