বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক।।
নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে ভারত।

বুধবার ( ০৫ জানুয়ারি) ঢাকার ভারতীয় হাইকিমশন এক বার্তায় এই অভিনন্দন জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ‘ঐতিহাসিক জয়! বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডে প্রথম জয় পেল বাংলাদেশ। ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেট ভক্তদের অভিন্দন।

নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলে প্রথম জয় বাংলাদেশের। কিউইদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা।