বাবুগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক।।
বরিশাল-ঢাকা মহা সড়কের ছয় মাইল নামক স্টেশনে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ কাজী অলিউল ইসলাম (৭০) বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের মৃত ফজলে আলী কাজীর ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল’র ছোট চাচা।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুর সারে ১১টায় । তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানাপুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, নিহত কাজী অলিউল ইসলাম ছয় মাইল স্টেশনের পশ্চিম পাশ থেকে রাস্তা পার হয়ে পূর্ব পাশে যাচ্ছিলো। এসময় বরিশালের দিক থেকে বেপরোয়া গতির একটি হলুদ রংয়ের জ্যাক ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। ঘাতক ট্রাক ও ড্রাইভার আটক করতে সক্ষম হয়েছে এয়ারপোর্ট থানাপুলিশ। ট্রাক নং-ঢাকা মেট্র-ন-১৩১২২৬। আটক ড্রাইভার মোহাম্মাদ আলী(৫০)উজিরপুর থানার কচুয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘাতক ট্রাক ও ড্রাইভার থানায় আটক রয়েছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।