বরিশালে পালিয়ে যাওয়া সেই আসামি ফের গ্রেফতার

রূপালী ডেস্ক।।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই আসামী মাসুদ খানকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

সূত্র জানা গেছে, বরিশাল নগরীর একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান হাতকড়াসহ পালিয়ে যায়। এঘটনায় কোতয়ালী মডেল থানার এস আই নিজাম মাহমুদ ফকির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলাটি দায়ের হাওয়ার পরে কোতয়ালী মডেল থানার এস আই মাহমুদুল মুনিম আজ (০৬ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতার করেন।

পালাতক আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ইন্সপেপ্টর তদন্ত লোকমান হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদ এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসামীকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম জানান, আমরা আসামী পালাতক হওয়ার পর থেকে নানান ভাবে কাজ করে তাকে আটক করতে সক্ষম হয়েছি। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।