মঠবাড়িয়া পৌরশহরে ২ দোকানে চুরি, সিসি ক্যামেরায় ধরা পড়লো ছবি

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের মিরুখালী রোডে গত রাতে ২টি দোকানে চুরি হয়েছে । মেসার্স আল-মাদানী এন্টারপ্রাইজ ও মেসার্স নিহারীকা এন্টারপ্রাইজ নামে এই দোকান দুটিতে চুরি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

আল-মাদানী এন্টারপ্রাইজের মালিক মো: মিরাজ ফরাজী জানান , তার দোকানে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সকাল ৫টার দিকে দুইজন লোক তার দোকানের তালার হুক ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে ক্যাশের আলমারী ভেঙ্গে নগদ প্রায় বিশ হাজার টাকা নিয়ে যায় ।

নিহারীকা এন্টারপ্রাইজের মালিক মো: সাদিকুর রহমান জানান, তালার হুক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় দশ হাজার টাকা নিয়ে গেছে । এ চুরির ঘটনা থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে ।