মুলাদীতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুলাদীতে র‌্যালী, আলোচনা সভা ও দোয়ামোনাজাতের মধ্যদিয়ে পালন করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

সোমাবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় একটি র‌্যালী বেরহয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুলাদী উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আঃ বারী।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক মহিউদ্দিন মোশারফ রাড়ী, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, ইটালি প্রবাসী আওয়ামীলীগ নেতা নাসিম হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, বাবু খান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, গাছুয়া ইউনিয়ন যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম বাবু, চরকালেখান ইউনিয়ন যুবলীগের আহবায়ক বজলুর রহমান খান, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর আহম্মেদ রাড়ী, অনিক রাড়ী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।