জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক হলেন যুবলীগ নেতা খসরু

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু।

মুলাদীর এই কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, মুলাদী উপজেলার বিভিন্ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক নির্বাচিত হওয়ার পর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুন কুমার ঘোস্বামীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জহির উদ্দিন খসরু।