ভান্ডারিয়ায় জেলা পরিষদের উদ্যোগে ১১৫ নারীকে সেলাই মেশিন প্রদান

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
জেলা পরিষদের উদ্যোগে দারিদ্র নিরসন,নারী উন্নয়ন,আত্মকর্ম সংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষে জেলার ভান্ডারিয়া উপজেলার উপকারভোগী নারীদের মাঝে ১১৫ টি সেলাই মেশিন বিতরণ করেছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ।

সোমবার (১০ মজানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা ভাইস চেযারম্যান মশিউর রহমান মৃধা. উপজেলা আ,লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাবেক উইপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দা, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না,নদমুলা ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল করিম টিপু, সাধারণ সম্পাদক মো: এহসাম হাওলাদার, জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম ।

অনুষ্ঠানে সাংবাদিক,সুধী সমাজ সহ উপজেলার বিভিন্ন স্তরের শত শত লোকজন উপস্থিত ছিলেন।