মঠবাড়িয়া – মিরুখালী সড়কের বেহাল দশা

মো: মনির আকন ,মঠবাড়িয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ার একটি গুরুত্বপূর্ন সড়ক হলো মঠবাড়িয়া – মিরুখালী সড়ক । এই সড়কে প্রতিদিন কয়েক হাজার লোক চলাচল করে। এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার লোক যাতায়াত করে। এই সড়কে প্রতিদিন পন্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স, মটর সাইকেল, ইজিবাইক, মাহেন্দ্র , ভ্যান, রিক্সাসহ কয়েকশত গাড়ী চলাচল করে।

সড়কের বেহাল দশার কারনে প্রতিদিন সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে সাধারন জনগন। এ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে বরিশাল যেতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশত স্কুল কলেজের ছাএছাএী যাতায়াত করে। এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী উ্পজেলা ভান্ডারিয়া, কাঠালীয়া , বামনা ও পিরোজপুর জেলায় প্রতিদিন কয়েকশত লোক যাতায়াত করে।

সমাজসেবক মো: হাসান মাহামুদ বলেন, রাস্তাটি সংস্কারের জন্য জোর দাবী জানাচ্ছি । এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো: কাজী জসিম জানান, মিরুখালী বাজারের দিক থেকে কিছু অংশ এই অর্থ বছরে হবে বাকী অংশ আগামী অর্থ বছরে হবে বলে তিনি জানান।