বরিশালে ৪১০ পিচ ইয়াবাসহ আটক ১

রূপালী ডেস্ক।।
বরিশাল নগরীর ভিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে ৪১০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১২ জানুয়ারী) সকাল ৯ টার দিকে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের ভিআইপি এলাকার অভিযান চালায় এস আই মেহেদী হাসান-২।

অভিযান পরিচালনাকালে হায়দার আলী শেখ (৬০) একজনকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ৪১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম।।